১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

রাজশাহীতে ৩৩ প্রকল্পর ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী, রাজনীতির মাঠে চলছে উচ্ছাস-উত্তাপ

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৩, ২:৩৩ অপরাহ্ণ | বিভাগ: lead
রাজশাহীতে ৩৩ প্রকল্পর ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী, রাজনীতির মাঠে চলছে উচ্ছাস-উত্তাপ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার
দীর্ঘ পাঁচ বছর পর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে আসাছেন। ওইদিন তিনি রাজশাহী মাদ্রাসা মাঠে জনসভায় ভাষণ দেবেন। তিনি জনসভায় অংশ নিয়ে ৩৩টি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করবেন। বৃহস্পতিবার(২৬ জানুয়ারি) আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এ তথ্য জানান। সিটি মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী এসে ৩৩টি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করবেন। ২৮টি উন্নয়ন প্রকল্পের কাজ ইতোমধ্যে সমাপ্ত হয়েছে এবং পাঁচটি চলমান রয়েছে। প্রধানমন্ত্রী রাজশাহীতে ব্যাপক উন্নয়ন করেছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাবো। এদিকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ বছর পর রাজশাহীতে আসছেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে রাজশাহী বিভাগের নেতাকর্মীরা আনন্দিত-উচ্ছ্বসিত। খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা জনসভা সফল করতে দিন-রাত পরিশ্রম করছেন। নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। জনসভাস্থলসহ পুরো শহর লোকারণ্যে পরিণত হবে।

এদিকে মোহনপুর প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে ২৬ জানুয়ারী বৃহস্পতিবার রাজশাহীর মোহনপুর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ও এমপি আয়েন উদ্দিনের নেতৃত্বে প্রচার মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়। প্রচার মিছিলটি মোহনপুর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে রাজশাহী নওগাঁ মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে থানার মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড, আব্দুস সালাম। পরিচালনা করেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা। প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর এ পি এস হাফিজুর রহমান লিকু। সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর জনসভায় আমার পবা-মোহনপুর থেকে সর্বোচ্চ মানুষ যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ কে নিরাপদ স্থানে রেখেছেন, উন্নয়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তার ধারাবাহিকতায় আমার পবা-মোহনপুরে সর্বোচ্চ উন্নয়ন হয়েছে। যা বিগত এতো উন্নয়ন হয় নি। এই সময় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকিরুল ইসলাম সান্টু, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আবু সালেহ, জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি রিন্টু, মহানগর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও জেলা পরিষদের সদস্য দীলিপ কুমার সরকার তপন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, আজাহারুল ইসলাম বাবলু, বাবলু হোসেন, আল আমিন বিশ্বাস, আব্দুল মান্নান, হজরত আলী সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিএমডিএ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে আগমন উপলক্ষ্যে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে (২৬ জানুয়ারি) বিএমডিএ‘র সম্মেলন কক্ষ-১ এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক প্রকৌশলী মো. আব্দুর রশীদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদ, সদস্য ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান বেগম আখতার জাহান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও সুদক্ষ নেতৃত্বের কারণে বাংলাদেশে এক অনন্য শিখরে পৌঁছে গেছে। কৃষককে ন্যায্য দামে সার দেওয়া, ভুর্তুকী সহকারে কীটনাশক, বীজ, পানি ইত্যাদি সরবরাহ করার কারণে সম্ভব হয়েছে। মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশে সারাবিশ্বে চতুর্থ। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়েছে। পৃথিবীর চারপাশে ঘুরছে বঙ্গবন্ধু স্যাটেলাই, যা আমাদের অনন্য শিখরে পৌঁছে দিয়েছে। পদ্মা সেতুর এপার থেকে ওপার গাড়িতে করে মাত্র ৬ মিনিটেই পার হওয়া যাবে। নিজেদের অর্থে পদ্মা সেতু নির্মিত হয়েছে। ঢাকায় মেট্রোরেল চালু হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, অতি: প্রধান প্রকৌশলী মোঃ শামসুল হোদা, অতি: প্রধান প্রকৌশলী ড. মো আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো শরীফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, বিএমডিএ সচিব মো শরিফ আহম্মেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.টি.এম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খা প্রমুখ।

রাসিক কর্মচারী : আগামী ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীতে আগমন উপলক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বিশাল র‌্যালি ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নগর ভবন থেকে র‌্যালি ও প্রচার মিছিল শুরু হয়। র‌্যালি ও প্রচার মিছিলটি শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর হয়ে নিউ মার্কেট হয়ে আলুপট্টি ও সাহেব বাজার হয়ে পুনরায় নগরভবনে এসে শেষ হয়। র‌্যালি ও প্রচার মিছিলে রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, রাসিকের কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল শেখ, সাধারণ সম্পাদক আজমীর আহমেদ মামুনসহ বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন