রাজশাহী মহানগরীতে পুলিশ কমিশনারের শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় প্রতিবন্ধী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আরএমপি পুলিশ কমিশনার। ২৫ জানুয়ারি বুধবার সকাল ১১ ঘটিকায় রাজপাড়া থানার আয়োজনে চন্ডিপুর প্রেসক্লাব মাঠে প্রতিবন্ধী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরএমপি’র কমিশনার মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫০০ জন প্রতিবন্ধী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, আমরা বঙ্গবন্ধুর জনগণের পুলিশ হয়ে সেবা করে যাচ্ছি। রাজশাহী মহানগরী নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি মানবিক ও সামাজিক কাজে আমরা সব সময় আপনাদের পাশে রয়েছি। এছাড়াও যে কোন সমস্যায় সহযোগিতার প্রয়োজন হলে আমাদের জানালে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন। ীতবস্ত্র বিতরণ শেষে পুলিশ কমিশনার রাজপাড়া থানা পরিদর্শন করেন। এসময় উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো: আরেফিন জুয়েল পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান এবং অফিসার ইনচার্জ গার্ড অব অনার প্রদান করেন
