সর্বশেষ সংবাদ
ক্রমাগত কৃষিণ্যের দরপতনে বিপাকে কৃষক অভিযোগ তদন্তে আমিরপুর ফেরিঘাটে রাসিক প্রতিনিধি দল সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্য লাইনে রুখে দিলো বিজিবি বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ত সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

সুন্দরবনের সত্য ঘটনা নিয়ে শ্বাসরুদ্ধকর থ্রিলিং সিনেমা

Paris
Update : শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১

এফএনএস আইটি : বাঘে ছুঁলে ১৮ ঘা পুলিশে ছুঁলে ৩৬ ঘা-এমন একটি কথা প্রচলিত আছে। এবার পুলিশ সুন্দরবন ও বনের বাঘে নিয়ে তৈরি হয়েছে অ্যানিমেশন কার্টুন। শ্বাসরুদ্ধকর থ্রিলিং সিনেমার চিত্রনাট্য অথবা গা শিউরে ওঠা কিশোর উপন্যাসের কাহিনির চেয়েও কোনো অংশে কম নয়। সুন্দরবনে বাংলাদেশ পুলিশের প্রশংসিত সত্য ঘটনা অবলম্বনে বিনবিন কার্টুন এবার নির্মাণ করেছে ‘ভয়ংকর সুন্দরবন’ কার্টুন গল্প।

রচনা ও পরিচালনা করেছেন রাকিবুল ইসলাম, অ্যানিমেশন করেছেন আরমান বাবু, অ্যানিমেশন কার্টুনটি নির্দেশনা দিয়েছেন শিশুসাহিতিক মামুন সারওয়ার। অ্যানিমেশনে কণ্ঠ দিয়েছেন ফারজানা ইয়াসমিন, কাজী মৌসুম, কাজী এনায়েত হোসেন, এম. এইচ. পলিন, এম. এইচ. পাবেল ও আরমান বাবু। ডিজাইন করেছেন আরিফুল ইসলাম, আরমান বাবু।

ইতিমধ্যে বিনবিন কার্টুনের আরো উল্লেখযোগ্য কার্টুন গল্প নির্মিত হয়েছে। তারমধ্যে সাত ভাই চম্পা, সর্প কন্যা, হিংসার পরিণাম, মায়ের মমতা, রহস্যের রসগাছ, ঘুমন্ত পরীর রাজকন্যা, জঙ্গলের রাজকন্যা, রূপকথার রাজারানী, রাজা ও পিঁপড়ে, অহংকারী রাজকন্যা, মহামারি করোনাসহ অনেক কার্টুন গল্প।


আরোও অন্যান্য খবর
Paris