১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

খাবারে বিষক্রিয়ায় গোদাগাড়ীর মহিলা মাদ্রাসার ১৯ ছাত্রী হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩, ১২:১৭ অপরাহ্ণ | বিভাগ: lead
খাবারে বিষক্রিয়ায় গোদাগাড়ীর মহিলা মাদ্রাসার ১৯ ছাত্রী হাসপাতালে ভর্তি
বিজ্ঞাপন

শহিদুল ইসলাম, গোদাগাড়ী
খাবারে বিষক্রিয়া হয়ে রাজশাহীর গোদাগাড়ীতে মহিলা হাফেজিয়া মাদ্রাসার ১৯ জন ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানায়, বুধবার (২৫ জানুয়ারি) রাত ৮টার দিকে পৌর এলাকার বুজরুকরাজারামপুর এলাকায় ভাড়া বাড়ীতে অবস্থিত মাদ্রাসাতুল হুদা বালিকা হাফেজিয়া মাদ্রাসার ১৯ জন ছাত্রী পেটের পিড়া দেখা দিলে কয়েকজন জ্ঞান হারিয়ে ফেলে। খবর পেয়ে পুলিশ অসুস্থ ছাত্রীদের উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের জানান, খাবার বিষক্রিয়ার হওয়ায় ছাত্রীরা বমি ও পেটের পীড়া দেখা দেয়।
মাদ্রাসাসাতুল হুদা বালিকা হাফেজিয়া মাদ্রাসার সুপার মুজিবুর রহমান বলেন, পৌর এলাকার খাইরুল ইসলাম নামে একজনের বাড়ীতে অনুষ্ঠানে উপলক্ষ তৈরী খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে। এরপর আর কোন খাবার খায়নি। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বলেন, অসুস্থ ছাত্রীদের চিকিৎসা চলছে। কি কারণে অসুস্থ হয়েছে তা তদন্ত করে দেখা হবে। অসুস্থ ছাত্রীরা হচ্ছে, তান্নি(৯), মীম,(৮), ইশিতা(৮), লামিয়া(৯), লামিয়া,৭),হাসি, ১২), তহুরা(১১), ফোরকান(১১), কুলসুম(১০), আমেনা(১১), তাসলিমা(১০) ইমা(১১), শারমিন(১২), খাতিজা(৬), সাহেহা(৭) সুমাইয়া(৫), নাহিদা (১১), শারমিন(১১) ইসরাত(১০)। এদের মধ্যে কয়েকজনের অবস্থা খারাপ হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে গোদাগাড়ী ৩১ শয্যা হাসাপাতলের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আনোয়ারুল ইসলাম জানান। ছাত্রীরা আবাসিকভাবে হিফজুল কোরআন(হাফেজিয়া) শিক্ষা গ্রহন করে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন