৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী শিক্ষাবোর্ড কর্মচারি ইউনিয়ন নির্বাচন শেষ হলো আনন্দহীনতার মধ্যে!

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩, ১২:৪৫ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী শিক্ষাবোর্ড কর্মচারি ইউনিয়ন নির্বাচন শেষ হলো আনন্দহীনতার মধ্যে!
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কর্মচারি ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার ২৪ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টা থেকে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়, শেষ হয় দুপুর ১টায়। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন হুমায়ুন কবির লালু, সাধারণ সম্পাদক মাহবুব আলী ও সহ-সাধারণ পদে রাশেদ আক্তার। এছাড়াও সহ-সভাপতি পদে পুনরায় বিজয়ী হয়েছেন আজাদ আলী, অর্থ সম্পাদক পদে কোরবান আলী, ক্রীড়া ও দপ্তর সম্পাদক পদে আজমুল হোসেন, কার্যনির্বাহী সদস্য পদে আলী আজম বেপারী নির্বাচিত হয়েছেন। মোট সাতটি পদের বিপরীতে মাত্র তিনজন প্রার্থী এবারের নির্বাচনে নিজেদের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে চারটি পদে কোনো প্রতিদ্বন্দ্বি ছিল না। প্রায় ষাট শতাংশ প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াতে দ্বি-বার্ষিক এই নির্বাচনকে ঘিরে ভোটার ও কর্মরতদের মাঝে তেমন কোন আনন্দ-উল্লাস লক্ষ্য করা যায়নি। এক কথায় বলা চলে উত্তাপহীন নির্বাচনের মধ্যে দিয়ে শেষ হলো নির্বাচনের ঢামাডোল বলে মন্তব্য কর্মরতদের। নির্বাচনের সর্বোচ্চ পদগুলোতে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় চরম অসন্তোষ প্রকাশ করেছেন সেখানে কর্মরতরা।
নির্বাচনের পরিবেশ কিছুটা আনন্দমুখোর করা লক্ষ্যে প্রত্যেক প্রার্থীর কাছ থেকে নেয়া হয়েছে পাঁচ হাজার টাকা করে বলে জানায় সূত্র। সেই টাকা দিয়ে নির্বাচনের ফলাফল পরবর্তী সময়ে রান্নাবান্না করা হয়েছিল ভুরিভোজের নিমিত্তে। কেনা হয়েছিল তিনটি খাসি। সাথে ছিল মুরগীর মাংস, খিচুরি আর সবজি। কিন্তু ব্যাঘাত ঘটে পরিবেশনের সময়। মাংস স্বল্পতার কারনে অনেকেই খাবারের প্যাকেট পর্যন্ত পাননি নিজেদের হাতে। যেটা নিয়ে পরবর্তীতে অনেকেই অসন্তোষ প্রকাশ করেন। তবে, সাধারণ কর্মচারি ও জুনিয়র কর্মকর্তারা খিজুচির সাথে মাংস না পেলেও উর্দ্ধতন কর্মকর্তাদেরকে খুশি করার জন্য আয়োজন ছিল চোঁখে পরার মতো। বিষয়টি নিয়ে ক্ষোপ প্রকাশ করেছেন অনেকেই। উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম, সহকারী প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন সিনিয়র সিষ্টেম এনালিষ্ট (চলতি দায়িত্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম এবং অডিট অফিসার জনাব দুরুল হোদা। উক্ত নির্বাচন পরিচালনা কমিটিতে আহবায়ক হিসাবে ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সহকারী বিদ্যালয় পরিদর্শক এ.কে.এম শামসুল আনোয়ার, সদস্য হিসাবে ছিলেন সহকারী বিদ্যালয় পরিদর্শক জনাব আবু দারদা খান, প্রশাসনিক কর্মকর্তা আজাহার আলী, প্রশাসনিক কর্মকর্তা হাসান আলী ও লাইব্রেরী সহকারী শামীম রেজা। নির্বাচন কার্য্য সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে উক্ত নির্বাচন কক্ষে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান, সচিব হুমায়ূন কবীর, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) বাদশা হোসেন, বিদ্যালয় পরিদর্শক মহা: জিয়াউল হক এবং তথ্য ও গণসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার। আরোও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভাগীয় শ্রম অধিদপ্তর, রাজশাহী’র সহকারী পরিচালক মিজানুর রহমান, অফিস সহকারী আশিকুর রহমান এবং উপস্থিত ছিলেন বিভিন্ন পত্রিকার সাংবাদিক, পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন