২৪ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশের নিন্দা

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৩, ১০:৩৬ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশের নিন্দা
বিজ্ঞাপন

এফএনএস
সুইডেনের রাজধানী স্টকহোমে তুরস্ক দূতাবাসের সামনে কোরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। গত ২১ জানুয়ারি একজন উগ্র ডানপন্থী এই ঘৃণ্য কাজটি করে। গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, ‘মত প্রকাশের স্বাধীনতার নামে মুসলিমদের পবিত্র মূল্যবোধকে আঘাত করার ঘটনায় বাংলাদেশ চরম উদ্যোগ প্রকাশ করেছে।’ ‘ইসলাম শান্তির ধর্ম। বাংলাদেশ মনে করে, যেকোনও পরিস্থিতিতে ধর্মের সম্মানকে সমুন্নত রাখতে হবে।’ পোস্টে আরও বলা হয়, ‘সবার মধ্যে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার জন্য যেকোন্র ধরনের উত্তেজক আচরণ পরিহারের আহ্বান জানায় বাংলাদেশ।’

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন