১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

উদ্ধার হওয়া বাংলাদেশি কিশোরকে একই জাহাজে ফেরত পাঠাবে মালয়েশিয়া

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৩, ৬:২৩ অপরাহ্ণ | বিভাগ: lead
উদ্ধার হওয়া বাংলাদেশি কিশোরকে একই জাহাজে ফেরত পাঠাবে মালয়েশিয়া
বিজ্ঞাপন

এফএনএস
মালয়েশিয়ার বন্দরে কনটেইনার থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি কিশোরকে একই জাহাজে ফেরত পাঠাবে মালয়েশিয়া। শুক্রবার (২০ জানুয়ারি) মালয়েশিয়ার পুলিশ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের দক্ষিণ কেলাং জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার চা হুং ফং গতকাল শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন, উদ্ধার হওয়া বাংলাদেশি কিশোরকে একই কার্গো জাহাজে ফেরত পাঠানোর লক্ষ্যে নথিপত্র মালয়েশিয়ার অভিবাসন বিভাগের কাছে দিয়েছি। এ ঘটনায় ওই কিশোরের কোনো অপরাধ খুঁজে পাইনি। সে (কিশোর) জানিয়েছে, বাংলাদেশে তার বন্ধুদের সঙ্গে খেলার সময় কনটেইনারে গিয়ে তালাবদ্ধ হয়ে পড়েছিল। উল্লেখ্য, চট্টগ্রাম বন্দর থেকে মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী জাহাজ এমভি ইন্টেগ্রা গত ১২ জানুয়ারি মালয়েশিয়ার উদ্দেশে রওয়ানা দেয়। জাহাজটি ১৬ জানুয়ারি কেলাং বন্দরে পৌঁছে। ১৭ জাহাজের একটি খালি কনটেইনার থেকে বাংলাদেশের এ কিশোরকে উদ্ধার করা হয়। তাকে সেখানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার হওয়া কিশোরকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন