৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাসিক মেয়রের সাথে সৎসঙ্গ রাজশাহী জেলা নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৩, ১২:১০ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাসিক মেয়রের সাথে সৎসঙ্গ রাজশাহী জেলা নেতৃবৃন্দের সাক্ষাৎ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি
গতকাল রবিবার (১৫ জানুয়ারি ২০২৩) শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ, রাজশাহী জেলা শাখার নব নির্বাচিত কমিটির সদস্যবৃন্দ রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন সৎসঙ্গ, রাজশাহী জেলা শাখার সভাপতি রনজিৎ কবিরাজ, সাধারণ সম্পাদক মুকুল কুমার বর্দ্ধন, যুগ্ম সম্পাদক কাঞ্চন সিকদার, সহ-সভাপতি প্রিয়নাথ ফৌজদার ও শ্যামল কুমার কর্মকার, কোষাধ্যক্ষ অজয় কুমার প্রামানিক, প্রচার সম্পাদক তন্ময় সরকার, সদস্য শ্যামল কুমার প্রমূখ।
সাক্ষাৎকালে সংগঠনের নেতৃবৃন্দ আগামী ৩ মার্চ অনুষ্ঠেয় শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫ তম শুভ আবির্ভাব বর্ষ স্মরণ মহোৎসব এবং রাজশাহীতে ঠাকুর অনুকূল চন্দ্রের স্থায়ী মন্দির/প্রার্থণালয় স্থাপনের বিষয়ে মেয়র মহোদয়কে অবহিত করলে তিনি যথা সম্ভব সহযোগিতার আশ্বাস দেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন