তানোরে মাসিক সভা ও কম্বল বিতরণ
তানোর সংবাদদাতা
রাজশাহীর তানোরে মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ। মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, পিআইও তারিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, প্রকৌশলী সাইদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার সানাউল্লাহ মিয়া, কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, বিএমডিএর সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী রবিউল ইসলাম, কলনা ইউপির চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরী, চান্দুড়িয়া ইউপির চেয়ারম্যান মজিবর রহমান, সরনজাই ইউপির চেয়ারম্যান মোজাম্মেল হক, কামারগাঁ ইউপির চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ, বাধাইড় ইউপির চেয়ারম্যান আতাউর রহমান, পাচন্দর ইউপির চেয়ারম্যান আব্দুল মতিন, তালন্দ ইউপির চেয়ারম্যান নাজিম উদ্দিন বাবু প্রমুখ। মাসিক সাধারন সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।
