শুক্রবার

১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান রাসিক প্রশাসকের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল নওগাঁয় রাকাবের হালখাতা, ২ দিনে আদায় ১১ কোটি ২০ লাখ টাকা মেধাবী ফাহিমের পাশে রাজশাহীর ডিসি পরীক্ষায় নকল বন্ধে মন্ত্রী-এমপিদের সহযোগিতা চেয়ে শিক্ষামন্ত্রীর চিঠি রাজশাহী নগরীর ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেবে রাসিক ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে : তথ্যমন্ত্রী টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে বিস্ফোরক মন্তব্য করলেন স্পিকার প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সশস্ত্র বাহিনী আধুনিক হচ্ছে : প্রধানমন্ত্রী

পাঁচ শিক্ষককে বহিষ্কার করে নিজেই চাকরিচ্যুত!

Paris
Update : শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১

এফএনএস : অবৈধভাবে অধ্যক্ষ পদে বসে নানা অনিয়ম ও দুর্নীতির দায়ে চাকরিচ্যুত হচ্ছেন রাজধানীর যাত্রাবাড়ীর ‘শহীদ জিয়া উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ’র অধ্যক্ষ ফাতেমা রশিদ। একইসঙ্গে এর আগে ওই প্রতিষ্ঠানের বহিষ্কার করা পাঁচ শিক্ষককে স্বপদে বহাল করা হচ্ছে। এ সংক্রান্ত ব্যবস্থা গ্রহণ করে আগামী সাতদিনের মধ্যে বোর্ডকে জানাতে বলেছে। গত বুধবার এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তের ভিত্তিতে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর হারুন-অর-রশিদের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, অধ্যক্ষ ফাতেমা রশিদের বিরুদ্ধে আনা প্রভাষক এবং অধ্যক্ষ পদে অবৈধ নিয়োগ, দায়িত্বে অবহেলা, প্রশাসনিক অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে প্রমাণিত হয়েছে।

এ ঘটনায় তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে আগামী সাতদিনের মধ্যে শিক্ষা বোর্ডকে জানাতে হবে। অন্য আরেকটি চিঠিতে অন্যায়ভাবে বহিষ্কার করা ৫ শিক্ষক- সহকারী শিক্ষক শাহীন আসমা, রুমিনা খানম, প্রভাষক শামসুন্নাহার ও তৌহিদুল হাসান এবং আনিসুর রহমানকে স্বপদে পুনর্বহাল করে একই সময়ের মধ্যে বোর্ডকে জানানোর নির্দেশ দেয়া হয়েছে। কলেজের অধ্যক্ষ ফাতেমা রশিদের বিরুদ্ধে আর্থিক লেনদেনে অনিয়ম, অবৈধভাবে শিক্ষক বহিষ্কার ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ তুলে দুর্নীতি দমন কমিশন (দুদক), শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, পরির্দশন ও নিরীক্ষা অধিদপ্তর, জেলা প্রশাসন ও শিক্ষা অফিসে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষকরা।

শিক্ষা মন্ত্রণালয় অভিযোগগুলো তদন্ত করতে মন্ত্রণালয়ের অধীনস্ত পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরকে নির্দেশ দেয়। তদন্তে তার রিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অতিরিক্ত শিক্ষক নিয়োগ, বৈধ শিক্ষকদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা, প্রশাসনিক ও আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে তাকে চাকরিচ্যুত করা হচ্ছে। এর আগে অধ্যক্ষ ফাতেমা রশিদের বিরুদ্ধে একাধিক অভিযোগের তদন্ত করে থানা ও জেলা শিক্ষা অফিস। ওই তদন্তেও অধ্যক্ষ ফাতেমার বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলে।


আরোও অন্যান্য খবর
Paris