৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী চেম্বারের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৩, ১১:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী চেম্বারের শীতবস্ত্র বিতরণ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি
গতকাল মঙ্গলবার দুপুরে চেম্বার সম্মেলন কক্ষে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে দুঃস্থ, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত মহতি আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীন আকতার রেণী, সিনিয়র সহ-সভপতি, রাজশাহী মহানগর, বাংলাদেশ আওয়ামী লীগ ও বিশিষ্ট সমাজসেবী। শীতবস্ত্র বিতরণের আয়োজনে সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু। আরও উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মোঃ সুলতান মাহমুদ সুমন, পরিচালক মোঃ শাহাদৎ হোসেন, মোঃ সাদরুল ইসলাম, রিয়াজ আহমেদ খান, এ,বি,এম হাবিবুল্লাহ (ডলার), মোঃ আসাদুজ্জামান রবি, মোঃ সাজ্জাদ আলী, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ মতিউল হক ও এস.এম.আইয়ুব ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন