সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

মিস ইউনিভার্স বাংলাদেশ-এর নিবন্ধন ফি তুলে নেওয়া হয়েছে

Paris
Update : শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১

এফএনএস : নিবন্ধন ফি ছাড়াই আবেদন করা যাবে ফ্লোরা ব্যাংক মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০ প্রতিযোগিতার। বৃহস্পতিবার থেকে আগামী ০৪ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রহীরা ফ্রিতে এ প্রতিযোগিতার আবেদন করতে পারবেন। ইতোমধ্যে যারা পূর্ব নির্ধারিত ফি দিয়ে নিবন্ধন করেছেন তাদের ফি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ফেরত দেওয়া হবে। বৃহস্পতিবার দুপুরে মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েক দিনে অসংখ্য প্রতিযোগীর অনুরোধ এবং আবেদনের প্রেক্ষিতে, একই সাথে সামগ্রিক কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় ‘ফ্লোরা ব্যাংক মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’-এর নিবন্ধন ফি তুলে নেওয়া হয়েছে।

এর আগে ১৩ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতার নিবন্ধনের তারিখ ঘোষণা করে আয়োজকরা। পর্যায়ক্রমে অডিসনের মাধ্যমে বাছাই এবং গ্রুমিং শেষে মিস ইউনিভার্স বাংলাদেশের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে মার্চ মাসে। বাংলাদেশ পর্বের বিজয়ী আগামী মে মাসে অংশ নিবেন যুক্তরাষ্ট্রে মিস ইউনিভার্সের মূল আয়োজনে। মিস ইউনিভার্স বাংলাদেশ এর ওয়েব সাইট ww.missuniverse.com.bd এর মাধ্যমে আগ্রহী প্রতিযোগীরা নিবন্ধন করতে পারবেন আগামী ০৪ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত। প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে মিস ইউনিভার্স বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেইজ www.facebook.com/MUBangladesh থেকে।

‘২০১৯’ সালে প্রথমবার ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ অনুষ্ঠিত হয়। ২৩ অক্টোবর রাতে বসুন্ধরা কনভেনশনের নবরাত্রী হলে অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে বিজয়ী শিরিন আক্তার শিলার নাম ঘোষণা করা হয়। কয়েক হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ইউনিভার্স মুকুট জিতে নেন তিনি। এই প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন আনিশা ইসলাম ও দ্বিতীয় রানার্সআপ জেসিয়া ইসলাম। বিজয়ী শিলার মাথায় মুকুট পরিয়ে দেন সাবেক মিস ওয়ার্ল্ড ও ভারতীয় তারকা সুস্মিতা সেন। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ এর বিজয়ী শিলা দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ৬৮তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।


আরোও অন্যান্য খবর
Paris