১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

দেশে করোনার অমিক্রনের উপধরন বিএফ.৭ শনাক্ত

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৩, ৭:১০ অপরাহ্ণ | বিভাগ: lead
দেশে করোনার অমিক্রনের উপধরন বিএফ.৭ শনাক্ত
বিজ্ঞাপন

এফএনএস
চীন থেকে আসা চার নাগরিকের শরীরে করোনাভাইরাস অমিক্রনের উপধরন বিএফ.৭ সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল রোববার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ওই চারজনের করোনা পরীক্ষার পর এ কথা জানায়। আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা বলেন, চার চীনা নাগরিকের শরীরে অমিক্রনের নতুন উপধরন বিএফ.৭। এর আগে গত ২৬ ডিসেম্বর চীন থেকে আসা দেশটির চার নাগরিকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। ওই দিন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরীক্ষায় তাদের করোনা ধরা পড়ে। তাদের মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) করোনা হাসপাতালে পাঠানো হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন