২৪ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

একই রশিতে ঝুলন্ত দম্পতির মরদেহ!

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৩, ৭:৫২ অপরাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
একই রশিতে ঝুলন্ত দম্পতির মরদেহ!
বিজ্ঞাপন

এফএনএস
দিনাজপুরের খানসামা উপজেলা একই রশিতে ঝুলন্ত অবস্থায় এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁ গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন খানসামা থানার ওসি চিত্ত রঞ্জন। মৃত দম্পতি হলেন- রবিউল (৩৫) এবং সামছুন নাহার (৩২)। রবিউল ওই গ্রামের আবদুর রহিমের ছেলে এবং সামছুন নাহার পাশ্ববর্তী আফাজ মেম্বার পাড়ার সমশের আলীর মেয়ে। তাদের নয় মাস বয়সী একটি মেয়ে রয়েছে। ওসি চিত্ত রঞ্জন জানান, ১৫ থেকে ১৬ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় রবিউল ও সামছুনের। তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকত। ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। “সাত বছর আগেও একবার আত্মহত্যার চেষ্টা করেন রবিউল। স্ত্রীর সঙ্গে দ্বন্দ্বে ছেলে বিষ খাইয়ে নিজেও বিষ পান করেন তিনি। এতে রবিউল চিকিৎসা নিয়ে বেঁচে ফিরলেও তাদের ছেলের মৃত্যু হয়। “গতকাল রোববার সকালে স্থানীয়রা দীর্ঘক্ষণ ধরে শিশুর কান্না শুনতে পেয়ে সন্দেহ হলে রবিউল-সামছুন দম্পতির শোবার ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় তাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।” প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও তাদের মরদেহ দিনাজপুর এম. আবদুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হচ্ছে। ময়না তদন্ত শেষে তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান ওসি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন