সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

তমা মির্জার গোপন ভিডিও ফাঁসের হুমকি!

Paris
Update : শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১

এফএনএস : ২০১৯ সালে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ব্যবসায়ী হিশাম চিশতির সঙ্গে ঘর বাঁধেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। কিন্তু গত বছরের শেষের দিকে এ সংসারে ভাঙনের সুর বেজে ওঠে। এ দম্পতির পারিবারিক বিরোধ মামলা পর্যন্ত গড়িয়েছে। তমা মির্জা সব সংকট এক পাশে রেখে কাজে মনোযোগী হয়েছেন। কিন্তু তার স্বামী হিশাম চিশতি ফেসবুকে আপত্তিকর একটি স্ট্যাটাস দিয়েছেন।

ফেসবুক লাইভে এসে তমার ‘গোপন’ ভিডিও প্রকাশের হুমকি দিয়ে হিশাম লিখেছেনÑআমার লাইভের জন্য অপেক্ষা করুন। আমি প্রমাণ করব তমা মির্জার ফ্যানস ক্লাব কীভাবে আমার সঙ্গে প্রতারণা করেছে এবং সে (তমা) কত সংখ্যক মানুষের সঙ্গে শুয়েছে। আমার কাছে সব প্রমাণ রয়েছে এবং আমি সব ভিডিও প্রকাশ করব। খুব শিগগির ভিডিও প্রকাশ করার কথা জানিয়েছেন হিশাম চিশতি। এতে তমা আত্মহত্যা করলেও তার কিছু যায় আসে না। বরং এটাই তার প্রাপ্য বলে মনে করেন চিশতি।

তিনি আরো লিখেন, আমার লাইভ প্রমাণ করবে সে (তমা) ভালো পর্নো তারকা। গত ৫ ডিসেম্বর রাজধানীর বাড্ডা থানায় হিশাম চিশতির বিরুদ্ধে যৌতুক ও হত্যাচেষ্টা মামলা করেন তমা মির্জা। জানা যায়, বর্তমানে হিশাম চিশতি কানাডায় অবস্থান করছেন। এ বিষয়ে কথা বলতে ফেসবুকে মেসেজ পাঠালেও হিশাম চিশতির কোনো সাড়া পাওয়া যায়নি। অন্যদিকে তমা মির্জা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।


আরোও অন্যান্য খবর
Paris