১৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টেরপরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ৫ ধাপে ইউপিতে ভোট হবে, আগমী বৃহস্পতিবারের মধ্যে তারিখ ঘোষণারাজশাহীতে হলিক্রস স্কুলের নির্মাণাধীন ভবনের ছাদে ধস, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন?রাজশাহী আদালতের আইনজীবীকে আঘাতকারীদের বিচার নিশ্চিতের দাবীসার্জেন্ট সাবিহা’র অ্যাকাউন্টে ৫০ লাখ টাকা প্রবেশ নিয়ে নিউরন কোচিংয়ের সাইফুলের অজুহাতে রহস্যচাঁপাইনবাবগঞ্জে ওসির বিরুদ্ধে ঘুষ দাবি ও হয়রানি করার অভিযোগমিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার ফেন্সিং নির্মাণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভিক্ষুকদের স্বাবলম্বী হতে সহায়তা দিচ্ছে সরকার : খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৩, ২:০৪ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
ভিক্ষুকদের স্বাবলম্বী হতে সহায়তা দিচ্ছে সরকার : খাদ্যমন্ত্রী
বিজ্ঞাপন

তথ্য বিবরণী
খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নের ফলে দেশে ভিক্ষুকের সংখ্যা কমেছে। বর্তমান সরকার ভিক্ষুকদের স্বাবলম্বী হতে সহায়তা দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেওয়া উদ্যোগে ভিক্ষা ছেড়ে এখন তারা আয়বর্ধক কাজের মাধ্যমে সম্মানের পেশায় ফিরে আসছে। শনিবার (৩১ ডিসেম্বর) সকালে নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অসহায়, দু:স্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ভিক্ষুক পূণর্বাসন এবং বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার সামাজিক নিরাপত্তার ক্ষেত্র প্রসারিত করেছে। রাষ্ট্রীয় পর্যায়ে দরিদ্র মায়েদের মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, বয়স্কভাতা দেওয়া হচ্ছে। বছরের শুরুতে বিনামূল্যে বই ও দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করে সরকার শিক্ষায় সহায়তা দিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, কৃষক বান্ধব সরকার কৃষকের সারে রেকর্ড পরিমান ভর্তুকি দিয়ে যাচ্ছে। বিদ্যুৎ, বীজ ও কৃষি উপকরণ সহজলভ্য করায় কৃষকের উৎপাদন বেড়েছে বহুগুণ। এসময় তিনি বলেন, দেশে খাদ্যের কোন সংকট হবে না, আর দুর্ভিক্ষের তো প্রশ্নই আসে না। অচিরেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী বলেন, মেট্রোরেল উদ্বোধনের মাধ্যমে আমরা স্মার্ট বাংলাদেশে পদার্পণ করেছি। এটা টেকসই করতে হলে প্রয়োজন স্মার্ট প্রশাসন, স্মার্ট স্থানীয় সরকার প্রতিনিধি।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মো: ফারুক সুফিয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম এবং নিয়ামতপুর ইউনিন পরিষদ চেয়ারম্যান বজলুর রহমান নঈম বক্তব্য রাখেন। পরে খাদ্যমন্ত্রী সুবিধাভোগীদের মাঝে শীতবস্ত্র ও ছাগল বিতরণ করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন