২৩ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাবার ইচ্ছে পূরণে হাতিতে চড়ে বিয়ে!

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২২, ৯:২৮ অপরাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
বাবার ইচ্ছে পূরণে হাতিতে চড়ে বিয়ে!
বিজ্ঞাপন

বাবার ইচ্ছে পূরণ করতে রাজকীয় পোশাক পরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন বর। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা শহরের ব্যাপারীপাড়া এলাকা থেকে পায়রা চত্বর ঘুরে যান অনুষ্ঠানস্থলে। এ সময় বর ও হাতিকে দেখতে সড়কের দুই পাশে ভিড় জমায় উৎসুক জনতা। একই সঙ্গে পুরোনো দিনের রেওয়াজ অনুসারে হাতি নিয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার এ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন অনেকেই। শহরের ব্যাপারীপাড়া এলাকার ব্যবসায়ী আবু বক্করের ছেকে রাফাতুজ্জামান প্রান্তের সঙ্গে স্থানীয় উপ-শহরপাড়ার আবু সেলিমের মেয়ে জান্নাতুল ফিজা উর্মির বিয়ের তারিখ ছিল বৃহস্পতিবার। এদিন বেলা ২টার দিকে বর রাফাতুজ্জামান প্রান্ত হাতির পিঠে চড়ে বিয়ের অনুষ্ঠানস্থলে পৌঁছান। বরযাত্রীসহ অন্যান্য লোকজন মাইক্রোবাস ও মোটরসাইকেলে করে অনুষ্ঠানে যান। রাফাতুজ্জামান প্রান্তর বাবা আবু বক্কর বলেন, অনেক আগে থেকেই স্বপ্ন দেখতাম আমার ছেলেকে পুরোনো দিনের ঐতিহ্যে বিয়ে দেব। এরই প্রেক্ষিতে হাতিতে করে বরকে নিয়ে বিয়েতে যাওয়ার ব্যবস্থা করেছি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন