গোদাগাড়ীতে পদ্মায় গোছল করতে নেমে ব্যাংক কর্মকর্তা নিখোঁজ, স্ত্রীর লাশ উদ্ধার

Paris
Update : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার
রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে ব্যাংক কর্মকর্তার স্ত্রী মাঞ্জুরী তানভিরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ব্যাংক কর্মকর্তা সালাউদ্দিন কাদের নিখোঁজ আছেন শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুলতানগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। তাদের বাড়ি রাজশাহী গোদাগাড়ী থানার সিমন্তপুর এলাকায়। গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উত্তরা ব্যাংকের কিশোরগঞ্জ শাখায় কর্মরত ওই ব্যাংক কর্মকর্তার বাড়ি গোদাগাড়ীতে। তারা শুক্রবার পদ্মা নদীর ওপারে চরে পিকনিক করতে যায়। সেখানে তারা পদ্মা নদীতে গোসল করতে নামেন। এ সময় তারা চারজন নিখোঁজ হয়। এ ঘটনায় তার দুই শিশুকে উদ্ধার করা গেলেও ঐ ব্যাংক কর্মকর্তাকে এখনো উদ্ধার করা যায়নি। পরে ফায়ার সার্ভিস ওই ব্যাংক কর্মকর্তার স্ত্রীর লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris