১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
মান্দায় দুই কিলোমিটার পাকা রাস্তা নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি টিপুএসএসসি-এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুলাওসে গ্রেপ্তার এড়াতে পাহাড়-জঙ্গলে পালিয়ে থাকতে হচ্ছে বাগমারার রায়হানকে : পরিবারমাটির টানে জমিদারের পুত্রবধূ আজও বসবাস করেন সেই জরাজীর্ণ বাড়িতেট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রীবিশ্ব চীনা ভাষা সম্মেলনে যোগ দিতে বেইজিং গেছেন রাবি ভিসিযে স্কুলের শিক্ষার্থীরা ড্রেনের পানি খেয়ে তৃষ্ণা মেটায়, শিক্ষকরা পড়ায় বিনা বেতনে‘আন্তালিয়া লিডার্স সামিট’র উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

রাজশাহীর বাগমারায় বিনামূল্যে বিতরণের ৪০ ভেড়ার মৃত্যু

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২, ১:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রাজশাহীর বাগমারায় বিনামূল্যে বিতরণের ৪০ ভেড়ার মৃত্যু
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার
রাজশাহীর বাগমারায় বিনামূল্যে বিতরণ করা অন্তত ৪০ ভেড়া মারা গেছে। একে একে ভেড়াগুলো মারা যাওয়ায় সুবিধাভোগীদের মধ্যে হতাশা বিরাজ করছে। তবে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা বলছেন, ভেড়াগুলো পিপিআর রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। পুনরায় সুবিধাভোগীদের নতুন করে ভেড়া দেওয়া হবে। উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি বিভাগ সূত্র জানায়, সমতল ভূমিতে বসবাস করা অনগ্রসর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর আর্থসামাজিক ও মানোন্নয়নের জন্য ‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলায় ২৩২টি ভেড়া বিতরণ করা হয়। সম্প্রতি এসব ভেড়া একটার পর একটা অসুস্থ হতে শুরু করে। সুবিধাভোগী পরিবারগুলো জানায়, ভেড়াগুলোর প্রথমে পাতলা পায়খানা শুরু হয়। সেই সঙ্গে মুখ দিয়ে লালা ঝরা ও জ¦র দেখা দেয়। অসুস্থ ভেড়াগুলোর চিকিৎসাও করান তারা। তবে কিছু ভেড়া সুস্থ হলেও এ পর্যন্ত ৪০টি ভেড়া মারা গেছে। উপজেলার মহব্বতপুর গ্রামের কড়ি রায় বলেন, বাড়িতে নেওয়ার পর থেকে ভেড়া দুটি অসুস্থ। চিকিৎসা করেও বাঁচানো যায়নি। চারদিন পর একটি ভেড়া মারা গেছে। আরেকটি এখনো অসুস্থ। সূত্র জানায়, জেনটেচ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান দরপত্রের মাধ্যমে প্রকল্পের ভেড়া সরবরাহের দায়িত্ব পায়। গত ১৯ নভেম্বর তারা ভেড়া হস্তান্তর করেন। ওই দিনই সেগুলো বিতরণ করে প্রাণিসম্পদ বিভাগ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন