১৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে হামলা, বাড়িঘর লুটপাট ১০টি হাতবোমা উদ্বার ৫ জন আটকরাসিকের ভ্রাম্যমান আদালতের অভিযানে পদ্মাপাড়ের ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টেরপরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ৫ ধাপে ইউপিতে ভোট হবে, আগমী বৃহস্পতিবারের মধ্যে তারিখ ঘোষণারাজশাহীতে হলিক্রস স্কুলের নির্মাণাধীন ভবনের ছাদে ধস, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন?রাজশাহী আদালতের আইনজীবীকে আঘাতকারীদের বিচার নিশ্চিতের দাবীসার্জেন্ট সাবিহা’র অ্যাকাউন্টে ৫০ লাখ টাকা প্রবেশ নিয়ে নিউরন কোচিংয়ের সাইফুলের অজুহাতে রহস্য

জমি মালিকদের স্মার্ট কার্ড দেওয়া হবে : ভূমিমন্ত্রী

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২২, ৩:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
জমি মালিকদের স্মার্ট কার্ড দেওয়া হবে : ভূমিমন্ত্রী
বিজ্ঞাপন

জমি মালিকদের স্মার্ট কার্ড দেওয়া হবে। ‘সার্টিফিকেট অব ল্যান্ড ওনারশিপ (সিওএল)’ নামের এ কার্ডে জমির মালিকানার যাবতীয় তথ্য থাকবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করে। ভূমিমন্ত্রী বলেন, আমরা সব ভূমি মালিককে একটা স্মার্ট কার্ড দেওয়ার চিন্তা-ভাবনা করছি। সেখানে সব ডেটা থাকবে। এই যে ঝগড়া-ঝাটি, তার কার্ডটা দিলেই সব বের হয়ে আসবে- তার কী পরিমাণ জমি আছে, তার কী পরিমাণ জমি ছিল, তিনি কী পরিমাণ জমি বিক্রি করেছেন। বিক্রি করা জমি অটোমেটিক ডিডাকশন হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। তিনি বলেন, আমরা স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের লক্ষ্য নিয়ে কাজ করছি। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা অনেকটা সাকসেসফুল বাট মাঠ পর্যায়ে সমস্যা এখনও রয়ে গেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন