২৩ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুই ইসলামি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২২, ১০:০৮ অপরাহ্ণ | বিভাগ: অর্থনীতি
দুই ইসলামি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ
বিজ্ঞাপন

ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকে দুইজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল সোমবার কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, বেসরকারি খাতের ইসলামি ব্যাংকে আবুল কালামকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মুতাসিম বিল্লাহকে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন