২৩ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার

প্রকাশিত: ২ নভেম্বর ২০২২, ৯:৫৭ অপরাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার
বিজ্ঞাপন

ঢাকার ধামরাইয়ে কয়েকটি এলাকায় গরু চুরির মামলায় সংশ্লিষ্টতা পাওয়ার বাবলী আক্তার নামে এক ছাত্রলীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোর রাতে তাকে সাভার পৌর এলাকার নয়াবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বাবলী নয়াবাড়ি এলাকার বাদশা মিয়ার মেয়ে। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক। ধামরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, ধামরাইয়ে বিভিন্ন সময় কয়েকটি গরু চুরির ঘটনা ঘটেছে। ঘটনাগুলোতে মামলা দায়ের হয়। ওই মামলাগুলোতে তদন্ত করতে গিয়ে দেখা যায় বাবলী গরুগুলো তার হেফাজতে রেখে বিক্রি করতেন। ওই ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিস্তারিত পরিচয় এ মুহূর্তে বলতে পারছি না। ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, তিনি আমাদের সংগঠনেরই। আমি গ্রেপ্তারের বিষয়টি জানিনা। তবে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন