সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

সাহস থাকলে ধর্ষণ করে দেখাক : নুসরাত

Paris
Update : বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১

এফএনএস : ভারতীয় অভিনেত্রী ও তৃণমূলের সংসদ সদস্য নুসরাত জাহান বিজেপির বিরুদ্ধে কঠোর আওয়াজ তুলেছেন। সোমবার এক প্রতিবাদ সভায় নারীদের প্রতি ‘দলটির অনাচার’ নিয়ে আওয়াজ তুলেছেন তিনি। তিনি বলেছেন, ‘যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেখানকার মেয়েরা ধর্ষণের হুমকিকে ভয় পায় না।’ তিনি আরও বলেন, ‘ধর্ষণের হুমকি আমিও পাই। কিন্তু আমি বা এই মঞ্চে উপস্থিত কোনো নারী এ ধরনের হুমকিতে ভয় পায় না।

সাহস থাকলে আমাদের ঘরে ঢুকে ধর্ষণ করে দেখাক। বাংলার বাড়িতে বাড়িতে ঝাঁটা আছে, বটি আছে। কেউ আমাদের ভয় দেখালে তাদের ঝেঁটিয়ে বিদায় করা হবে।’ মঞ্চ থেকে নেমে যাওয়ার আগে তিনি বলেন, ‘আজ সায়নী-দেবলীনার সঙ্গে যা হয়েছে, তা যাতে আর কোনো মেয়ের সঙ্গে না হয়, সে জন্যই এই মঞ্চে এসেছি। বাংলার মাটিতে কোনো মেয়ের অসম্মান হতে দেব না।’


আরোও অন্যান্য খবর
Paris