সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

রাজশাহীতে স্কাউটিং এর পাবলিক রিলেশন অ্যান্ড মার্কেটিং ওয়ার্কশপ

Paris
Update : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি
গতকাল শনিবার বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের আয়োজনে নওদাপাড়াস্থ আঞ্চলিক স্কাউটস এর প্রশিক্ষণ কেন্দ্রে রাজশাহী অঞ্চলের সভাপতি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে দিনব্যাপী আয়োজিত হলো জনসংযোগ, ব্রান্ডিং ও মার্কেটিং বিষয়ক আঞ্চলিক ওয়ার্কশপ। ওয়ার্কশপের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং) ও বিসিএস কর একাডেমির মহাপরিচালক এম এম ফজলুল হক আরিফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের কমিশনার ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহীর উপ-পরিচালক ড. শরমিন ফেরদৌস চোধুরী, জাতীয় উপ কমিশনার (জনসংযোগ ও মাকেটিং) সুকান্ত গুপ্ত অলক, মীর মোহাম্মদ ফারুক, আঞ্চলিক সম্পাদক ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো: আনওয়ার হোসেন, বাংলাদেশ স্কাউটস এর নির্বাহী পরিচালক কে এম সাইদুজ্জামান। আরো উপস্থিত ছিলেন পরিচালক (জনসংযোগ ও মাকেটিং) এ এইচ এম শামছুল আজাদ; রাজশাহী অঞ্চলের কোষাধ্যক্ষ ও রাজশাহী জেলা শিক্ষা অফিসার মোহা: নাসির উদ্দীন প্রমুখ। অঞ্চলের ট্রেনিং টিমের মনোনীত সদস্যবৃন্দ, জেলার দায়িত্বপ্রাপ্ত স্কাউট এক্সিকিউটিভবৃন্দ জেলা স্কাউটস এর সহকারী কমিশনার (পি আর) ও সম্পাদকবৃন্দ, অঞ্চল, জেলা ও উপজেলাসমূহের পি আর টিমের সদস্য মিলে প্রায় ৮০ জন ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।


আরোও অন্যান্য খবর
Paris