২১ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ভাটাপাড়া যুব সমাজের আয়োজনে তাফসীরুল কুরআন মাহফিল

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২, ১২:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: ধর্ম-চিন্তা-জ্ঞানার্জন
ভাটাপাড়া যুব সমাজের আয়োজনে তাফসীরুল কুরআন মাহফিল
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি
গত শুক্রবার বিকাল ৪টায় ৫নং ওয়ার্ডে লক্ষীপুর ভাটাপাড়া ঈদগাহ ময়দানে লক্ষীপুর ভাটাপাড়া যুব সমাজের আয়োজনে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য পেশ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুাজ্জামান কামরু। প্রধান বক্ত হিসেবে বক্তব্য পেশ করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন প্রখ্যাত আলোচক হযরত মাওঃ ইসমাইল বোখারী (কাশিয়ানী), বক্তব্য পেশ করেন লক্ষীপুর চৌরঙ্গী জামে মসজিদ খতিব হাফেজ ক্বারী মাওলানা আবুল কালাম আজাদ, হাফেজ মাওঃ সাইফুদ্দিন। তাফসীর পেশ করেন হযরত মাওঃ রাফি বিন মনির(ঢাকা), কাশফুল কুরআন ফাউন্ডেশন পরিচালক হাফেজ ক্বারী মাওঃ মুশতাক আহম্মদ, দিয়াউল কুরআন মাদরাসা পরিচালক হাফেজ ক্বারী মাহদী হাসান সহ আরো স্থানীয় বক্তাগণ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন