সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

মেয়ের অভিনয় নিয়ে যা বললেন সাইফ আলী

Paris
Update : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

এফএনএস : সাইফ আলী খানের কন্যা সারা আলী খান। বাবার পথ অনুসরণ করে তিনিও বলিউডে পা রেখেছেন। এরইমধ্যে তার অভিনীত তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। কিন্তু এতদিন বাবা সাইফ তার কন্যার অভিনয় নিয়ে কখনো কোনো মন্তব্য করেননি। অবশেষে এ বিষয়ে মুখ খুলেছেন এই অভিনেতা।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সাইফ আলী খান বলেন, সারাকে বড় পর্দায় দেখতে বেশ ‘মজা লাগে’। কারণ সারা আমার চোখে এখনো বড় হয়ে ওঠেনি। বরং তাকে আমি ছোট বাচ্চাই মনে করি। তাই বাবা হিসেবে মেয়েকে পর্দায় অভিনয় করতে ভালো লাগে। সারা অভিনীত চতুর্থ সিনেমা ‘কুলি নাম্বার ওয়ান’। গোবিন্দ ও কারিশমা কাপুর অভিনীত সুপারহিট সিনেমা ‘কুলি নাম্বার ওয়ান’।

১৯৯৫ সালে মুক্তি পায় এটি। এতে রাজু কুলি আর মালতীর আইকনিক প্রেমকাহিনি এখনো দর্শকরা ভোলেননি। দুই যুগ পর নির্মিত হচ্ছে এই সিনেমার রিমেক। এতে গোবিন্দ আর কারিশমা কাপুরের জায়গায় দেখা যাবে বরুণ ধাওয়ান ও সারা আলী খানকে। ২ ডিসেম্বর মুক্তি পেয়েছে এ সিনেমার ‘তেরি ভাবি’ শিরোনামের গানটি। সারা-বরুণের পারফরম্যান্সের প্রশংসা করছেন দর্শকরা। গত বছরের ৮ আগস্ট ব্যাংককে সিনেমাটির শুরু হয়।

কমেডি ঘরানার এ সিনেমা পরিচালনা করছেন ডেভিড ধাওয়ান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনÑপরেশ রাওয়াল, জাভেদ জাফরি, রাজপাল যাদব, জনি লিভার, অনিল ধাওয়ান প্রমুখ। চলতি বছরের মে মাসে সিনেমাটি মুক্তির কথা ছিল। কিন্তু করোনা সংকটের মুক্তি পায়নি। আগামী ২৫ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris