শনিবার

১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওটি থেকে হাত বিচ্ছিন্ন এক আসামির পলায়ন!

Paris
Update : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে হাফিজ আল আসাদ ওরফে ফাহিম ওরফে সোহাগ (২৬) নামে এক আসামি পালিয়ে গেছে। হাফিজ আল আসাদ কক্সবাজারের কুতুবদিয়া থানার বাসিন্দা। তিনি নগরীরর পতেঙ্গা থানা এলাকায় থাকতেন। গত রোববার বিকেলে পালিয়ে গেলেও গতকাল সোমবার বিষয়টি প্রকাশ পায়। তাকে পুনরায় গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বন্দর জোনের উপকমিশনার শাকিলা সুলতানা। সূত্রে জানা যায়, নগরের পতেঙ্গা থানার এক মামলায় গত রোববার সকাল সাড়ে ১১টার দিকে হাফিজ আল আসাদকে এক হাতে গুরুতর জখম অবস্থায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা হাসপাতালে ভর্তি দেন। এরপর হাসপাতালের চিকিৎসকরা তার হাতের অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে গেলে সেখান থেকে পালিয়ে যায়। সিএমপির উপকমিশনার (বন্দর) শাকিলা সুলতানা জানান, ছুরিকাঘাতে এক হাত প্রায় বিচ্ছিন্ন অবস্থায় আসাদ নামের ওই আসামিকে গ্রেপ্তার হয়েছিল। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার হাতের অপারেশনের সিদ্ধান্ত নেন। গত রোববার বিকেলে হাসপাতালে অপারেশন থিয়েটারে তাকে ঢোকানো হয়। সেখান থেকে সে পালিয়ে যায়। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক বলেন, হাসপাতাল থেকে এক আসামি পালিয়ে গেছে। সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা ওই আসামির দায়িত্বে ছিলেন। ওখানে আমাদের কোনো দায়িত্ব ছিল না।


আরোও অন্যান্য খবর
Paris