২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

স্ত্রীকে চারটি ফ্ল্যাট উপহার দিলেন সঞ্জয়

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২১, ৮:২০ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
স্ত্রীকে চারটি ফ্ল্যাট উপহার দিলেন সঞ্জয়
বিজ্ঞাপন

এফএনএস : স্ত্রীকে ২৬ কোটি রুপি মূল্যের উপহার দিলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সঞ্জয় দত্ত তার স্ত্রীকে চারটি ফ্ল্যাট উপহার দিয়েছেন। মুম্বাইয়ের পালি হিলের ইম্পেরিয়াল হাইটে এসব ফ্ল্যাট অবস্থিত। সঞ্জয়ের দেওয়া ফ্ল্যাট নম্বর হলোÑ৩০১, ৪০১, ১১০১, ১২০১। পাশাপাশি এই অ্যাপার্টমেন্টে ১৭টি গাড়ি পার্কিংয়ের জায়গাও উপহার দিয়েছেন সঞ্জয়।

যার মোট মূল্য ২৬.৪৬ কোটি রুপি। গত ডিসেম্বরে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন সঞ্জয়। ১৯৮৭ সালে রিচা শর্মার সঙ্গে প্রথম ঘর বাঁধেন সঞ্জয়। ১৯৯৬ সালে এ সংসারের ইতি টানেন তিনি। ১৯৯৮ সালে রেহার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সঞ্জয়। ২০০৮ সালে ভেঙে যায় এ সংসারও। সর্বশেষ ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি মান্যতাকে বিয়ে করেন সঞ্জয় দত্ত।

এ সংসারে ইকরা ও শাহরান নামে দুটি সন্তান রয়েছে। গত বছরের আগস্টে জানা যায়, ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়েছেন সঞ্জয় দত্ত। এরপর মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসা শুরু হয় তার। গত ২১ অক্টোবর এ অভিনেতা জানান, তিনি ক্যানসার মুক্ত হয়েছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন