সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান সুন্দরী

Paris
Update : মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১

এফএনএস : হাস্যোজ¦ল সম্ভাবনাময়ী মডেল-অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস অনামিকা। তবে শোবিজে পরিচিত অলংকার চৌধুরী নামে। মিষ্টি হাসির এ মডেল এরইমধ্যে শোবিজে নিজের প্রতিভার জানান দিয়েছেন। মিউজিক ভিডিওতে দৃষ্টিনন্দন উপস্থিতি সবার মন জয় করতে সক্ষম হয়েছেন। করেছেন বেশ কিছুবিজ্ঞাপন চিত্রে কাজ। এতোদিন নিজেকে ছোট ক্যানভাসে বন্দি করে রাখলেও বড়পর্দায়অভিষেকের অপেক্ষায়। সৌমিত্র ঘোষ ইমন পরিচালিত চলতি বছরই একক নায়িকা হিসেবে অভিষেকহবেন চলচ্চিত্রে। তবে এ সিনেমাটি নিয়ে এখনই বিস্তারিত আলাপ নয় খুব শীঘ্রই এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

আসিফ আকবার, ইমরান, প্রতীক হাসান, মাহতিম শাকিব, নদী সহ জনপ্রিয় শিল্পীদের গানের মিউজিকভিডিওতে মডেল হয়েছেন তিনি। করেছেন এক ডজনেরও অধিক মিউজিক ভিডিওতে কাজ। মুক্তির অপেক্ষায় আছে আসন্ন ভালোবাসা দিবসের সংগীতশিল্পী কাজী শুভর ‘তুমি শুধু তুমি’ শিরোনামের নতুন গানচিত্র। সম্প্রতি এটি কক্সবাজার চিত্রায়ণ হয়েছে। এছাড়াও আরওকয়েকটি মিউজিক ভিডিও মুক্তির অপেক্ষায় আছে। এরইমধ্যে শেষ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভুল’।

অচিরেই এটি মুক্তি পাবে। ভালোবাসা দিবসের জন্য নির্মিত হয়েছে একক নাটক ‘ওয়াইফ যখন হাজবেন্ড’। নাটকটি পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন। আসছে ভালোবাসা দিবসে নাটকটি প্রচারিত হবে। পহেলা জানুয়ারি অবমুক্ত হয়েছে বিপ্লব সাহারকন্ঠে জিয়া উদ্দিন আলমের কথায় ‘একটু একটু করে’ শিরোনামের গানচিত্র। অলংকার চৌধুরী বলেন,ছোটবেলা থেকে স্বপ্নছিল শোবিজে কাজ করব। অনেক আগেই সেই স্বপ্ন পূরণ হয়েছে।

এখন নিজেকে একজন অভিনেত্রীহিসেবে প্রতিষ্ঠা করার জন্য তৈরি করছি। হারিয়ে যেতে নয় শোবিজে শক্ত অবস্থান করতেবেছে বেছে কাজ করছি। সবারই স্বপ্ন থাকে চলচ্চিত্রে কাজ করার আমারও ছিল যা চলতিবছরই পূরণ হতে যাচ্ছে। অচিরেই সিনেমা দিয়ে নতুন লুকে দর্শকের সামনে হাজির হব। আশাকরছি দর্শক নিরাশ হবে না ভালো কিছুই পেতে যাচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris