সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

শহীদ কামারুজ্জামানের শততম জন্মদিবসে প্রতিযোগিতা

Paris
Update : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি
জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান এর শততম জন্মদিবস উপলক্ষে রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সততা স্টোর ও প্রতিষ্ঠানের অ্যাপস এর উদ্বোধন করা হয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবী ও নারী নেত্রী শাহীন আকতার রেনী। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহীন আকতার রেনী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করছেন তাঁরই সুযোগ্যকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বছরের প্রথম দিনই সারাদেশে শিক্ষার্থী পাচ্ছে নতুন বই। বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। নারীদের সকল অধিকার নিশ্চিত হয়েছে। সব কিছুই সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর তাইফুর রহমান। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির প্রভাষক মেহের সরদার। অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন


আরোও অন্যান্য খবর
Paris