সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

থ্রিডি সিনেমার নায়িকা নায়লা!

Paris
Update : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১

এফএনএস : বাংলা ভাষায় নির্মিত দেশের প্রথম থ্রিডি ছবি ‘অলাতচক্র’। যা কিংবদন্তি সাহিত্যিক আহমদ ছফার উপন্যাস অবলম্বনে নির্মাণ করছেন হাবিবুর রহমান হাবিব। এবার তরুণ নির্মাতা আহমেদ সাব্বির নির্মাণ করতে যাচ্ছেন দ্বিতীয় থ্রিডি চলচ্চিত্র। এর নাম ‘কমলীবালা দেবী’। এর প্রধান চরিত্রে অভিনয় করবেন মডেল নায়লা নাঈম। আহমেদ সাব্বির জানান, ছবির বিষয়ে তারা ইতোমধ্যে ভারতের মুম্বাইয়ের স্কাইওয়ার্ক স্টুডিওয়ের প্রধান আশিষ মিত্তালের সঙ্গে কথা বলেছেন।

প্রতিষ্ঠানটি ভারতের ‘রোবট টু’ এবং বাংলাদেশের ‘অলাতচক্র’ ছবির থ্রিডি শুটিংসহ অন্যান্য সহায়তা করেছে। ‘কমলীবালা দেবী’র প্রযোজনা করছেন নিশাত খান শর্মী। নায়লা নাঈম জানালেন, সবকিছু পরিকল্পনামাফিক হলে এতে তাকে দেখা যাবে। তিনি বলেন, ‘অভিনয়ের বিষয়ে নির্মাতার সঙ্গে কথা হয়েছে। আমাদের আলোচনা চলছে। কাজের ব্যস্ততার কারণে ছবির গল্পটি শোনা হয়নি।

এটি শুনে সবকিছু চূড়ান্ত করবো।’ জানা যায়, ছবির গল্প অষ্টাদশ শতাব্দীর অবিভক্ত বাংলার একটি রাজপরিবারকে নিয়ে। এদিকে, নায়লা নাঈমের জীবনী নিয়ে এর আগে বই প্রকাশ করেন আহমেদ সাব্বির। ‘নায়লা নাঈম দ্য কুইন অব কন্ট্রোভার্সি: পার্ট ওয়ান’ শিরোনামে এটি আসে গত বছর বইমেলায়, গ্রন্থিক প্রকাশনার ব্যানারে। এর পরবর্তী কিস্তি শিগগিরই প্রকাশ হবে বলে জানান দুজনেই।


আরোও অন্যান্য খবর
Paris