২১ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২২, ৭:০৩ পূর্বাহ্ণ | বিভাগ: ধর্ম-চিন্তা-জ্ঞানার্জন
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ
বিজ্ঞাপন

১৪৪৪ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখতে আজ রোববার সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে (বাদ মাগরিব) রাজধানীর ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। গতকাল শনিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন ও ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।-এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন