২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

রূপে উষ্ণতার ঝড় তুলেছেন রাহা

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২১, ৯:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
রূপে উষ্ণতার ঝড় তুলেছেন রাহা
বিজ্ঞাপন

এফএনএস : দেশের শোবিজ অঙ্গনে গ্ল্যামার গার্ল হিসেবে পরিচিত রাহা তানহা খান। মডেলিং, উপস্থাপনা, শর্ট ফিল্ম ও টিভি নাটকে নিয়মিত কাজের পাশাপাশি মিউজিক ভিডিও, চলচ্চিত্র ও ওয়েব সিরিজেও অভিনয় করছেন তিনি। ফটোশ্যুটেও ব্যস্ততা রয়েছে এ অভিনেত্রীর। সামাজিক যোগাযোগমাধ্যমে রাহা সবসময়ই সরব। তার যেকোনও ছবি পোস্ট মানেই লাইক আর কমেন্টের ঝড়। রাহা তানহা খান নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন।

ওয়ার্ল্ড ড্যান্স পারফরম্যান্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি ধীরে ধীরে ফটোশ্যুট ও মডেলিংয়ের মাধ্যমেও দর্শকদের কাছে পরিচিতি পান কুমার বিশ্বজিতের মিউজিক্যাল ফিল্ম ‘সারাংশে তুমি’তে অভিনয় করে আলোচনা আসার পর রাহার আর পেছনে ফিরতে হয়নি ‘ব্ল্যাক লাইট’ ও ‘ওস্তাদ’ নামে নতুন দুটি সিনেমায় সম্প্রতি অভিনয় করেছেন। তার নতুন ওয়েব ফিল্মের নাম ‘কর্পোরেট’। চলতি সময়ে চলচ্চিত্র ও ওয়েব সিরিজে রূপে-গুণে ও অভিনয়ে দারুণ আলোচিত ও প্রশংসিত হচ্ছেন এ অভিনেত্রী। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ডে প্রায় ১ লাখ ২৬ হাজার ফলোয়ার রয়েছে ।

নিজের কাজ নিয়ে রাহা বলেন, ‘আমার মূল লক্ষ্য একজন মুভি স্টার হওয়া। সেই স্বপ্ন নিয়েই কাজ করছি। নিজেকে সিনেমায় একটি ভালো অবস্থানে নিয়ে যেতে চাই।’ ইতোমধ্যে বেশ কয়েটি ওয়েব সিরিজে প্রশংসা পেয়েছেন রাহা। তিনি বলেন, ‘যদিও সিনেমায় নিজেকে প্রতিষ্ঠিত করা চ্যালেঞ্জিং, তারপরও আমি হাল ছাড়িনি। আমি চেষ্টা করছি, বিশ্বাস আছে, একদিন স্বপ্নপূরণ হবে।’ ‘ভালোবাসা ডটকম’ ও ‘রূপ’ ছবিতে কাজ করেছেন রাহা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন