২৪ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ডাস্টবিন থেকে জীবিত এক নবজাতক উদ্ধার

প্রকাশিত: ৪ আগস্ট ২০২২, ৯:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
ডাস্টবিন থেকে জীবিত এক নবজাতক উদ্ধার
বিজ্ঞাপন

ঢাকার সাভারের আশুলিয়ায় ডাস্টবিন থেকে এক জীবিত নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার রাত ৮টার দিকে আশুলিয়ার ঘোষবাগের সোনিয়া মার্কেট এলাকার রিপন সিকদারের বাড়ির পেছনের ডাস্টবিন থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, হঠাৎ ডাস্টবিন থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। পরে বাড়ির পেছনের ডাস্টবিনে গিয়ে একটি জীবিত নবজাতকে দেখে তাকে উদ্ধার করেন। -এফএনএস

 

পরে তাকে নারী ও শিশুস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। নারী ও শিশুস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার হারুন-অর-রশিদ বলেন, রাত সাড়ে ৮টার দিকে একটি নবজাতককে হাসপাতালে আনেন স্থানীয়রা। ছেলে নবজাতকটি সদ্য ভূমিষ্ট বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে। এ ব্যাপারে আশুলিয়া থানার এসআই ইউনুস আলী বলেন, নবজাতক উদ্ধারের পর আমরা খোঁজ খবর নিচ্ছি। বর্তমানে শিশুটি সুস্থ আছে। নবজাতকটি স্থানীয় নুর মোহাম্মদ ও রিপন সিকদারের জিম্মায় রয়েছে। উপজেলা সমাজসেবা বিভাগ বিষয়টি দেখবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন