২৩ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সাঁতরে তিস্তা পার হতে গিয়ে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ৩ আগস্ট ২০২২, ১০:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
বিজ্ঞাপন

কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদী সাঁতরে পার হতে গিয়ে মহুবর রহমান (৫৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে দক্ষিণ দলদলিয়া এলাকার তিস্তা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহুবর রহমান দলদলিয়া ইউনিয়নের লাল মসজিদ পাড়া গ্রামের বাসিন্দা। স্থানীরা জানান, মহুবর রহমান পাটের আঁশ ছাড়াতে তিস্তা নদীর পশ্চিম তীরের উদ্দেশ্যে রওনা হন। আশপাশে নৌকা না থাকায় তিনি সাঁতরে নদী পার হওয়ার চেষ্টা করেন। -এফএনএস

 

তিস্তা নদীর মাঝপথে তীব্র স্রোতের কবলে পড়ে তিনি ডুবে যান। পরে এলাকাবাসী নৌকা নিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে তীরে নিয়ে এলে পল্লিচিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উদ্ধারকারী প্রতিবেশী আসলাম মিয়া বলেন, মহুবর রহমান পাট ধোয়ার কাজে নদী সাঁতরে পার হওয়ার সময় স্রোতের কবলে পড়ে ডুবে যান। পরে আমরা কয়েকজন নৌকা নিয়ে তাকে উদ্ধার করে তীরে নিয়ে আসি। উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন