রবিবার

২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর শেরে বাংলা ছিলেন বাঙালি মুসলমানদের শিক্ষা-সামাজিক মুক্তির অগ্রদূত : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নিকট থেকে পরিচ্ছন্নকর্মীদের জন্য ঈদ উপহারের চেক গ্রহণ করলেন রাসিক প্রশাসক দুই পা নেই, শুধু হাতের ওপর ভর করেই মাউন্ট এভারেস্ট জয় গাজায় ইঁদুরবাহী রোগে আক্রান্ত ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ রাজশাহী নগরীতে ত্রাস সৃষ্টির দায়ে কিশোর গ্যাং এর ২ সদস্য গ্রেফতার রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে শিক্ষা শিবির অনুষ্ঠিত নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম নিক্ষেপ রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী অনুষ্ঠান

আজকের রাশিফল (মঙ্গলবার) ০২ আগস্ট, ২০২২

Paris
Update : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২

আজকের রাশিফল
আজ (মঙ্গলবার) ০২ আগস্ট, ২০২২

মেষ (২১ মার্চ-২১ এপ্রিল): বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। জমিজমাসংক্রান্ত বিরোধের নিত্তি হতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।

বৃষ (২১ এপ্রিল-২২ মে): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। পারিবারিক দ্বন্দে¡র অবসান হবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। দূরের যাত্রা শুভ।

মিথুন (২৩ মে-২২ জুন): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পাওনা আদায়ে তৎপর হোন। কারও প্রেমের আহ্বানে সাড়া দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন। দূরের যাত্রা শুভ।

কর্কট (২৩ জুন-২২ জুলাই): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। পাওনা আদায় হতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পাবে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের দেখা পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ।

কন্যা (২৩ আগস্ট-২২ সেপ্টেম্বর): বিদেশযাত্রায় প্রবাসী বন্ধুর সহযোগিতা পেতে পারেন। পাওনা আদায় হবে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): পারিবারিক সমস্যার সমাধানে প্রিয়জনকে পাশে পাবেন। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। প্রেমিক-প্রেমিকার মধ্যে সামায়িক ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২৩ নভেম্বর): নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি বিশেষ শুভ। শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। প্রাক্তন প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

ধনু (২৪ নভেম্বর-২২ ডিসেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। সৃজনশীল কর্মকাণ্ডের প্রসারে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।

মকর (২৩ ডিসেম্বর-২২ জানুয়ারি): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের অন্যায় আবদারও সাময়িকভাবে মেনে নিতে হতে পারে। বেকারদের কেউ কেউ খণ্ডকালীন চাকরিতে যোগদানের সুযোগ পাবেন। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।

কুম্ভ (২১ জানুয়ারি-১৯ ফেব্রুয়ারি): ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। চাকরিতে শুভ পরিবর্তন ঘটতে পারে। অসৎ সঙ্গীর কারণে অর্থনাশের আশঙ্কা রয়েছে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। পাওনা আদায় হবে। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে।


আরোও অন্যান্য খবর
Paris