২৩ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আড়াই মাসের সন্তানকে আছাড় মেরে হত্যা বাবার

প্রকাশিত: ২৯ জুলাই ২০২২, ২:৫৬ অপরাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
বিজ্ঞাপন

খুলনার ডুমুরিয়ায় আড়াই মাসের কন্যা তামিমাকে আছাড় মেরে হত্যা করেছেন পাষণ্ড বাবা। ঘটনার পর ঘাতক বাবা উজ্জ্বল সরদারকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ডুমুরিয়া থানার ওসি সেখ কনি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া গুচ্ছ গ্রামের বাসিন্দা মো. উজ্জলের সঙ্গে তার পরিবারের সদস্যদের ঝগড়া চলছিল। -এফএনএস

 

এ সময় রাগে কোলে থাকা আড়াই মাসের তামিমাকে আছাড় মারেন উজ্জল। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি আরও বলেন, এ ঘটনায় রাতেই শিশুটির বাবাকে আটক করা হয়। তবে এ ঘটনায় থানায় এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন