৬ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাসিকের পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত হলো রোড সুইপার

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২০, ৪:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রাসিকের পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত হলো রোড সুইপার
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের সড়ক পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত হলো একটি রোড সুইপার গাড়ি। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের সামনের রাস্তায় রোড সুইপার চালিয়ে এর কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। রোড সুইপারের মাধ্যমে দ্রুত সময়ে সড়ক পরিচ্ছন্ন করা যাবে।

রোড সুইপারের উদ্বোধনকালে রাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) রেয়াজাত হোসেন রিটু, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) সাজ্জাদ আলীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন