২৩ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাবা-মায়ের সামনে সন্তানকে ছাদ থেকে ফেলে হত্যা বানরের

প্রকাশিত: ১৮ জুলাই ২০২২, ৯:৩৭ অপরাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
বাবা-মায়ের সামনে সন্তানকে ছাদ থেকে ফেলে হত্যা বানরের
বিজ্ঞাপন

ভারতের উত্তরপ্রদেশের বারেলিতে বাড়ির তিন তলার ছাঁদ থেকে বাবা-মায়ের সামনেই চার মাসের এক শিশুকে ফেলে দিয়েছে বানর। এতে ওই শিশুটির মৃত্যু হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, শিশুটির বাবার নাম নির্দেশ উপাধ্যায়। বারেলির ঢুঙ্কা গ্রামের বাসিন্দা তিনি। গত শুক্রবার সন্ধ্যাবেলায় স্ত্রী ও তিনি চার মাসের ছেলেকে নিয়ে ছাদে ঘুরছিলেন। তখনই এক দল বানর ছাদে এসে চড়াও হয়। বানরগুলোকে তাড়ানোর চেষ্টা করেন শিশুটির বাবা-মা। কিন্তু বানরগুলো নির্দেশকে ঘিরে ধরে। পরে বাচ্চাটিকে কোলে নিয়ে সিঁড়ির দিকে দৌড়ে পালানোর চেষ্টা করছিলেন তিনি। তখনই শিশুটি তার হাত থেকে পড়ে যায়। নির্দেশ তাকে তোলার চেষ্টা করলে শিশুটিকে ছোঁ মেরে নিয়ে যায় একটি বানর। তারপর ছাঁদ থেকে নীচে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। এ বিষয়ে বারেলির বন কর্মকর্তা ললিত বর্মা জানিয়েছেন, ঘটনার অভিযোগ এসেছে। বন দপ্তরের কর্মীদের একটি দল তদন্তের জন্য ঘটনাস্থলে গিয়েছে।-এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন