২১ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাবার ভ্যানের নিচে চাপা পড়ে ছেলের মৃত্যু

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২১, ১০:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
বাবার ভ্যানের নিচে চাপা পড়ে ছেলের মৃত্যু
বিজ্ঞাপন

এফএনএস : পটুয়াখালীর মহিপুরে বাবার ইঞ্জিনচালিত ভ্যানের নিচে চাপা পড়ে নিহত হয়েছে মো. বাবুল (১১) নামে এক শিশু। এ ঘটনায় বাবুলের বাবা মো. রুহুল আমিন আহত হয়েছেন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে মহিপুর সদর ইউনিয়নের নিজশিববাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবুল ওই ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামের মো. রুহুল আমিনের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকালে রুহুল আমিন নিজের ভ্যানে গাছবোঝাই করে মোয়াজ্জেমপুর থেকে মহিপুরের স’মিলে নিয়ে যাচ্ছিলেন।

এ সময় তার ছেলে বাবুল ভ্যানের ওপর বসেছিল। ভ্যানটি নিজশিববাড়িয়া এলাকায় পৌঁছে রাস্তার খাদে পড়ে গেলে বাবুল গাছের নিচে চাপা পড়ে মারা যায়। এ ঘটনায় বাবা রুহুল আমিনের ডান পা ভেঙে গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। এ বিষয়ে মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন