স্টাফ রিপোর্টার : শাহমখদুম থানাধীন নওদাপাড়া মহলদারপাড়া আহলে হাদিস জামে মসজিদের দানবক্স ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতের কোন একসময় দানবাক্সটি ভেঙ্গে সেখানে জমা থাকা দানের অর্থ চুরি গেছে বলে জানান মসজিদ কমিটি। এর আগেও ঐ মসজিদে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। মসজিদের বাইরের দেয়ালের সাথে লাগানো বাক্সটির তালা খুলতে না পেরে চোর লোহাজাতীয় শক্ত কিছু দিয়ে বাক্সটির নিচের অংশ বেকা করে সেখানে থাকা দানের অর্থ চুরি করে নিয়ে গেছে বলে জানান স্থানীয়রা।
স্থানীয় ব্যক্তি, মসজিদ কমিটির কয়েকজন সদস্য ও মুসল্লিদের দেয়া তথ্য মতে, এর আগেও দানের ঐ বাক্স থেকে অর্থ চুরির ঘটনা ঘটেছিল। তবে, ঐ সময় বাক্সটির তালা নকল চাবি দিয়ে খুলে সেখানে থাকা দানের অর্থ চুরি করেছিল চোর। কিন্তু এবার বড় ও মজবুদ তালা সেখানে লাগানো থাকায় সেটি খুলতে না পেড়ে বাক্সের একাংশ ভেঙ্গে অর্থ চুরির ঘটনা ঘটলো।
এর আগে ঐ একই মসজিদে মটর বাইক, সাইকেল নতুন নতুন জুতা স্যান্ডেল চুরি ঘটনা ঘটেছে। চুরিরোধে মসজিদ কমিটি বাইরে একটি সিসি ক্যামেরা স্থাপন করার পরেও থামছেনা চুরির উৎপাত বলে জানান মসজিদের ইমাম আনোয়ার ও সভাপতি জানে আলম জানু। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়দের অনেকেই বলেন, এর আগে ঐ দানবক্স থেকে যে চুরির ঘটনা ঘটেছিল সেটির বিষয়ে অনেকেই জানেন। কমিটির সদস্যের এক নিকট আত্মীয় ঐ সময় বাক্স থেকে অর্থ চুরির সময় হাতে নাতে ধরা পড়লেও বিষয়টিকে নিয়ে বেশি বাড়াবাড়ি করতে দেয়নি কমিটির এক সদস্য।
চোরকে দু-একটি চর থাপ্পর মেরে তাকে সাবধান করে দেয়া হয়েছিল ঐ সময়। ঐ রাস্তা দিয়ে শাহমখদুম থানার টহল পুলিশের যাতায়াত থাকে প্রায় সার্বক্ষনিক। তাই গভীর রাতে অপ্রয়োজনীয় কাজে কোন ব্যক্তিকে ঘুরাফেরা করতে দেখলে পুলিশের উচিত উক্ত ব্যক্তিকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করা। এছাড়াও চিহিৃত চোর ও মাদকসেবীদের আনাগোনা বৃদ্ধি পাওয়াতে চুরির ঘটনাও বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য স্থানীয়দের। এবিষয়ে স্থানীয় প্রশাসন কঠোর না হলে চুরি রোধ করা প্রায় অসম্ভব বলে মন্তব্য স্থানীয়দের।