২৩ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর আত্মহত্যা!

প্রকাশিত: ১৭ জুলাই ২০২২, ৯:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর আত্মহত্যা!
বিজ্ঞাপন

রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইল এলাকার রাকিব হোসেন (২২) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মাতুয়াইল জিয়া স্মরনী রোডের বাসা থেকে রাকিবের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। যাত্রাবাড়ি থানার এসআই কবির হোসেন বলেন, মৃত রাকিব মাতুয়াইল জিয়া স্মরনী রোডে একটি বাসায় স্ত্রী চাদনীকে নিয়ে ভাড়া থাকতেন। পেশায় পিকআপের চালক ছিলেন। -এফএনএস

গত ৬ মাস আগে চাদনীকে বিয়ে করেন। তবে বিয়ের পর থেকে তাদের ঝগড়া লেগে থাকতো। এসআই আরও জানান, গত রাতে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী চাদনীর সঙ্গে ঝগড়া হয়। একপর্যায়ে বাসায় ফ্যানের হুকের সঙ্গে উড়না দিয়ে গলায় ফাঁস দেন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে রাকিবের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মৃত রাকিব বরগুনা জেলার বামনা থানার ডুসখালী গ্রামের মাহবুবুর রহমানের ছেলে। দুই ভাই দুই বোনের মধ্যে রাকিব ছিল তৃতীয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন