২৩ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

জ্যান্ত চিংড়ি নাকে ঢুকে!

প্রকাশিত: ৯ জুলাই ২০২২, ১১:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
জ্যান্ত চিংড়ি নাকে ঢুকে!
বিজ্ঞাপন

চিংড়ির ঘেরে কাজ করছিলেন মাছচাষি সত্যনারায়ণ। হঠাৎ লাফিয়ে উঠে একটি চিংড়ি তার নাকে ঢুকে যায়। এরপর তার শ্বাসকষ্ট শুরু হয়। ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়েন সত্যনারায়ণ। পরে চিকিৎসকের কাছে নেওয়া হয় তাকে। চিকিৎসকের চেষ্টা নাক থেকে চিংড়ি বের করার পর স্বাভাবিক অবস্থায় ফেরেন তিনি। ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের এলুরু জেলার গণপাভরম গ্রামে। ভারতীয় সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে। -এফএনএস

 

জানা গেছে, সত্যনারায়ণ পেশায় একজন মৎস্যচাষি। চিংড়ির ঘেরে কাজ করার সময় তার নাকে চিংড়ি ঢুকে যায়। এরপর তার শ্বাসকষ্ট শুরু হয়। তবে তিনি হাল না ছেড়ে চিংড়িটি নাক থেকে বের করার চেষ্টা করতে থাকেন। এতে কোনো লাভ হয়নি। বাধ্য হয়ে তাকে চিকিৎসকের কাছে যেতে হয়। সেখানে গিয়ে শেষরক্ষা মিলেছে। চিকিৎসক জানিয়েছেন, চিংড়ি বের করতে গিয়ে সত্যনারয়ণের নাকের ভেতরে কিছুটা ক্ষত হয়েছে। তবে ফুসফুসের কোনো ক্ষতি হয়নি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন