রাজধানীর ডেমরা থানা এলাকার সানারপাড় মজুমদার ভিলা নামে একটি বাসায় মোবাইল চুরি করতে গিয়ে পাঁচ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে মো. রায়হান (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর ৪টার দিকে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে সে মারা যায়। নিহতকে নিয়ে আসা সামী জানান, মজুমদার ভিলার পাঁচতলায় ভোর ৪ টার দিকে মোবাইল চুরি করতে যায়। তখন সেই বাসার লোকজন তাকে দেখে ফেলে। চোরটি ভয় পেয়ে তাড়াতাড়ি পালানোর চেষ্টা করে। আর দ্রুত পালাতে গিয়ে পাঁচ তলা থেকে পড়ে গুরুতর আহত হয়। -এফএনএস
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। নিহত ওই কিশোর মোবাইল চুরি করতে গিয়ে বাসার লোকজন দেখে ফেলায় সে পাঁচতলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের ঠিকানা এখনো পাওয়া যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে।