শুক্রবার

১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান রাসিক প্রশাসকের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল নওগাঁয় রাকাবের হালখাতা, ২ দিনে আদায় ১১ কোটি ২০ লাখ টাকা মেধাবী ফাহিমের পাশে রাজশাহীর ডিসি পরীক্ষায় নকল বন্ধে মন্ত্রী-এমপিদের সহযোগিতা চেয়ে শিক্ষামন্ত্রীর চিঠি রাজশাহী নগরীর ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেবে রাসিক ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে : তথ্যমন্ত্রী টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে বিস্ফোরক মন্তব্য করলেন স্পিকার প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সশস্ত্র বাহিনী আধুনিক হচ্ছে : প্রধানমন্ত্রী

ব্যবসা ছাড়ার ঘোষণার পরে মাদকসহ গ্রেপ্তার!

Paris
Update : বুধবার, ২০ জানুয়ারি, ২০২১

এফএনএস : বগুড়ার শাজাহানপুরে আফতাব হোসেন ওরফে পেতার (৪৯) নামে এক মাদক ব্যবসায়ী সংবাদ সম্মেলন করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা দিয়ে পুনরায় মাদকসহ গ্রেপ্তার হয়েছেন। গত সোমবার রাতে শাজাহানপুর থানার এসআই শামীম হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার সাজাপুর পন্ডিতপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আফতাব হোসেন ওরফে পেতার উপজেলার সাজাপুর পন্ডিতপাড়ার মৃত জবেদ আলীর ছেলে।

গতকাল মঙ্গলবার দুপুরে তাকে মাদক মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। শাজাহানপুর থানার এসআই শামীম হাসান জানান, আফতাব হোসেন ওরফে পেতার একজন মাদক ব্যবসায়ী। তার নামে থানায় ৯টি মামলা রয়েছে। তার স্ত্রী ও এক মেয়ের সহযোগিতায় দীর্ঘদিন ধরে এলাকায় হেরোইন ও ইয়াবার ব্যবসা করে আসছিলেন। ইতোপূর্বে তার স্ত্রী ও এক মেয়ে সংবাদ সম্মেলন করে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘোষণা দেন। তবে সংবাদ সম্মেলনের পর তারা পুনরায় মাদক ব্যবসা শুরু করেন।

বিষয়টি অবগত হওয়ার পর শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এ কুখ্যাত মাদক ব্যবসায়ীর ব্যাপারে তথ্য নিয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা যায়, নির্দেশ মোতাবেক বিভিন্ন সময়ে আফতাব হোসেন ওরফে পেতারের ওপর নজরদারির একপর্যায়ে গত সোমবার রাতে সাজাপুর পন্ডিতপাড়া গ্রামের ইয়ানুরের শিমের মাচার নিচে বসে হেরোইন বিক্রি করা অবস্থায় দুই গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris