২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

অভিনেতা দিলু চলে গেলেন

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২১, ৮:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
অভিনেতা দিলু চলে গেলেন
বিজ্ঞাপন

এফএনএস : বীর মুক্তিযোদ্ধা ও খ্যাতিমান অভিনেতা মুজিবুর রহমান দিলু মারা গেছেন। মঙ্গলবার সকাল ৬টা ৩৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। তথ্যটিনিশ্চিত করেছেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের মহাসচিব কামাল বায়েজিদ। তার মৃত্যু সংবাদটি নাট্যসারথি আতাউর রহমানও ফেসবুকে জানিয়েছেন। এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমার ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা, কীর্তিমান মঞ্চ ও টেলিভিশন অভিনেতা মুজিবুর রহমান দিলু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল ৬টা ৩৫ মিনিটে এই পৃথিবীর মায়া ছেড়ে অসীমের যাত্রী হয়েছেন।’

বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের ‘সংশপ্তক’ নাটকে ‘বড় মালু’ চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছিলেন মুজিবুর রহমান দিলু। অনেকে তাকে ‘বড় মালু’ নামেই চেনেন। তার উল্লেখযোগ্য নাটকগুলো হলো: ‘তথাপি’, ‘সময় অসময়’, ‘সংশপ্তক’ ইত্যাদি। দিলুর অভিনয় শুরু মঞ্চ দিয়ে। ১৯৭২ সালে বিটিভির তালিকাভুক্ত শিল্পী হন তিনি। ১৯৭৬ থেকে তাকে নিয়মিত অভিনয়ে পাওয়ো গেছে। তার মঞ্চ নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: ‘আমি গাধা বলছি’, ‘নানা রঙের দিনগুলি’ ও ‘জনতার রঙ্গশালা’। জানা যায়, শেষবিদায় ও শ্রদ্ধা জানাতে বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মরদেহ নেওয়া হবে।

প্রযোজক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব খ ম হারুন জানান, মুজিবুর রহমান দিলুর জানাজা হবে মঙ্গলবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। এরপর বেলা ৩-৪ পর্যন্ত শ্রদ্ধাজ্ঞাপনের জন্য তাকে রাখা হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। বিকাল ৫টায় রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা ও দাফন করা হয় বনানী কবরস্থানে। দিলু ২০০৫ সালে গুলেন বারি সিনড্রোমে আক্রান্ত হয়ে দীর্ঘদিন কোমায় ছিলেন। এরপর তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপন শুরু করেন। তিনি শান্ত মরিয়াম বিশ্ববিদ্যালয়ে নির্বাহী পরিচালক পদে কর্মরত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন