শনিবার

১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর লাশ বাড়িতে ঢোকার আগ মুহূর্তে মারা গেলেন স্ত্রী

Paris
Update : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

এফএনএস : মালদ্বীপ থেকে স্বামীর লাশ আসার খবর শুনে ফেনীতে খোদেজা আক্তার (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ১০ বছর যাবত ইউনিয়নের চরকালীদাস গ্রামের তুপানী বাড়ির মজিবুল হকের ছেলে জামাল উদ্দিন (৪৮) মালদ্বীপে থাকতেন। ২৩ জুন তিনি মালদ্বীপে কর্মস্থলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।

 

এদিকে জামাল উদ্দিনের লাশ বাড়িতে আসছে সেই শোকে রাত সোয়া ১০টার দিকে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তার স্ত্রী খোদেজা আক্তার। তাৎক্ষণিক তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত জামাল উদ্দিনের মামা রবিউল হক সওদাগর জানান, জামাল মালদ্বীপে এবং তার স্ত্রী খোদেজা বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জানাজা শেষে জামালের লাশ দাফন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে তার স্ত্রীকে দাফন করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris