সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

পদ্মা সেতুর নাট-বল্টু খোলা বায়েজিদ ৭ দিনের রিমান্ডে

Paris
Update : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

এফএনএস : পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে নিয়ে টিকটক ভিডিও আপলোড করা যুবক বায়েজিদের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার শরীয়তপুরের চিফ জুডিসিয়াল মাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সালেহুজ্জামান এ আদেশ দেন। শরীয়তপুর আদালতের কোর্ট পরিদর্শক মো. জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত রোববার রাজধানীর শান্তিনগর এলাকা থেকে বায়েজিদকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হয়। তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন সিআইডির সাইবার পুলিশের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ। বায়েজিদের গ্রামের বাড়ি পটুয়াখালী। শনিবার বহুল কাক্সিক্ষত পদ্মা সেতু উদ্বোধন হয়েছে। গত রোববার ভোর থেকেই সেতু দিয়ে যান চলাচল শুরু হয়েছে।

 

প্রথম আট ঘণ্টায় ১৫ হাজার ২০০টি যান এই সেতু পার হয়েছে। সাধারণের জন্য খুলে দেওয়ার পর পদ্মা সেতুতে দিনভর গণপরিবহন ছাড়া অন্য প্রায় সব গাড়ি সেতুতে থামাতে দেখা যায়। কেউ কেউ পরিবারের সদস্যদের নিয়ে গাড়ি থেকে নেমে হাঁটাহাঁটির পাশাপাশি তুলেছেন ছবি। এরই ফাঁকে আলোচিত ভিডিওটি করেন বায়েজিদ। পদ্মা সেতু পারাপারে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে তা মানছেন না অনেকেই। গত রোববার ভোর থেকে যাতায়াতকারীদের অনেকেই সেতুতে নেমে ছবি তুলেছেন। ভিডিও করতেও দেখা গেছে অনেককে। এসবই ছিল নিষিদ্ধ। এসব নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করেছে স্থানীয় প্রশাসন। কয়েকজনকে জরিমানাও করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris