বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

তারেক-জোবায়দার মামলা চলবে

Paris
Update : সোমবার, ২৭ জুন, ২০২২

এফএনএস : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা চলবে বলে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। একইভাবে তারেক রহমান পলাতক আসামি হওয়ায় কোনো আইনজীবী নিয়োগ করতে পারবেন না বলেও জানিয়েছেন আদালত। গতকাল রোববার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি ইজহারুল হক আকন্দের নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে শুনানিকালে আদালতে দুদকের আইনজীবী প্রশ্ন তুলে বলেন, ‘পলাতক থাকা অবস্থায় তারেক রহমান ও জোবায়দা রহমান আইনজীবী নিয়োগ করতে পারেন না।’

 

আদালতে তারেক-জোবায়দার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল। দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান। সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালে তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে মামলা করে দুদক। সে বছরই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন তাঁরা। পরে মামলার কার্যক্রম স্থগিত করে রুল দেন আদালত। সম্প্রতি জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলা নিয়ে আপিল বিভাগের রায়ের পর এ মামলার রুল শুনানির উদ্যোগ নেয় দুদক। এদিকে জিয়া পরিবারকে হেনস্থা করতেই মামলার শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ তারেক রহমানের আইনজীবী।


আরোও অন্যান্য খবর
Paris