সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

বাগমারায় পুলিশের অভিযানে মাদকসহ ৭ জন গ্রেপ্তার

Paris
Update : রবিবার, ২৬ জুন, ২০২২

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় পুলিশের অভিযানে নিয়মিত মামলা, পরোয়ানাভুক্ত আসামীসহ মাদক মামলায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদকসহ ৪ জন, নিয়মিত মামলায় ১ জন এবং পৃথক মামলায় পরোয়ানাভুক্ত ২জন। মাদকসহ গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার তাহেরপুর বাছিয়াপাড়া মহল্লার মোসাববেরুল হকের ছেলে ছাব্বির হোসেন, মহব্বতপুর গ্রামের ভুট্টুর স্ত্রী সারতি রানী, অভ্যাগতপাড়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে তোফাজ্জল হোসেন এবং তোকিপুর গ্রামের ময়েজ উদ্দীনের ছেলে শাহ জাহান।

 

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে পরোয়ানাভুক্ত আসামীরা হলেন চেউখালী গ্রামের এনায়েত আলীর ছেলে নজরুল ইসলাম এবং তাহেরপুর চৌকিরপাড়া মহল্লার আজের মন্ডলের ছেলে হাসান মন্ডল। এছাড়াও নিয়মিত মামলায় চাঁন্দেরআড়া গ্রামের ইলিয়াস মোল্লার ছেলে তৈয়ব আলী। গত শুক্রবার পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ।


আরোও অন্যান্য খবর
Paris